২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন ৪৬০ ভোট।
জানা যায়, এই আসনটিতে মোট কেন্দ্র ১০৮টি। এখানে আরেক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৩০০ জন। আসনটিতে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৯১ জন, নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে। বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় ভোট পড়ে ২৭ দশমিক ১৫ শতাংশ।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন ৪৬০ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শহিদুল ইসলাম (মিটু) (ডাব) পেয়েছেন ১২২ ভোট এবং গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান (মাছ) পেয়েছেন ৮৬ ভোট।গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে এক হাজার ৭২৩ ভোট বাতিল হয়েছে। আসনটিতে ৮৭.৮০ শতাংশ ভোট পড়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন।