জন্মাষ্টমীর টাকা বন্যার্তদের দেবে ইবি পূজা উদযাপন পরিষদ

EB Puja Celebration Council
অনলাইন ডেস্ক ২৪ আগস্ট ২০২৪ ০৬:২৬ পূর্বাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক ২৪ আগস্ট ২০২৪ ০৬:২৬ পূর্বাহ্ন
জন্মাষ্টমীর টাকা বন্যার্তদের দেবে ইবি পূজা উদযাপন পরিষদ

জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা না করে আয়োজনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পূজা উদযাপন পরিষদ।

শনিবার (২৪ আগস্ট) সংগঠনটির সাধারণ সম্পাদক সুকান্ত দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি তাদের অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্তসহ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্য সিদ্ধান্তগুলো হলো- যতটা সম্ভব কৃচ্ছসাধন করে জন্মাষ্টমী উদযাপন করা এবং সেখান থেকে একটা অংশ বন্যার্তদের সাহায্যের ফান্ডে দেওয়া, পূজার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা ও পূজা মণ্ডপের সামনে বক্স রেখে কেউ অর্থ সহায়তা করতে চাইলে তাদেরটা সংগ্রহ করা।

সুকান্ত দাস বলেন, পূজার দিন বিকালে সব টাকা একত্রিত করে বিশ্বস্ত মাধ্যমে বন্যার্তদের সাহায্যের জন্য পাঠানো হবে। আর এটি আমরা একদমই দান করছি না, আমাদের ভাইবোনদের বিপদে পাশে দাড়াচ্ছি।

প্রসঙ্গত, বন্যার্তদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যে যেভাবে পারছেন সহায়তা করছেন। ইতোমধ্যে শিক্ষক সমিতিও তাদের এক দিনের বেতনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর উদ্যোগ নিয়েছেন।