ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

Long traffic jam on Dhaka-Chittagong highway
অনলাইন ডেস্ক : ২৮ আগস্ট ২০২৪ ০২:৩৫ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২৮ আগস্ট ২০২৪ ০২:৩৫ পূর্বাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে অন্তত ১৫ কিলোমিটারজুড়ে এ যানজট রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে অন্তত ১৫ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে।

বুধবার ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে অন্তত ১৫ কিলোমিটারজুড়ে এ যানজট রয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক৷

হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছেন বলে সকাল সোয়া ১০টার দিকে জানান তিনি৷

এ থানার ডিউটি অফিসার এএসআই সোহেল রানা বলেন, “ভোর থেকে বিভিন্ন ট্রাক, পিকআপযোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন অনেকে৷ তাদের গাড়িগুলো আগে নেবার জন্য অন্য যানবাহনগুলোকে সাইড করে রাখেন ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া লোকজন৷

“এ কারণে সড়কে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, তৈরি হয় দীর্ঘ যানজট৷ আমাদের টিম কাজ করছে৷”

এদিকে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে দীর্ঘ যানজট দেখা দেওয়ার প্রভাব পড়েছে আশেপাশের সড়কেও৷

ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকেও দীর্ঘ যানজট দেখা দিয়েছে৷