নড়াইলে খালেদা জিয়ার নামে করা মামলা খারিজ

The case filed against Khaleda Zia in Narail was dismissed
অনলাইনে ডেস্ক: ২৯ আগস্ট ২০২৪ ০১:০৭ অপরাহ্ন রাজনীতি
অনলাইনে ডেস্ক: ২৯ আগস্ট ২০২৪ ০১:০৭ অপরাহ্ন
নড়াইলে খালেদা জিয়ার নামে করা মামলা খারিজ
নড়াইলে খালেদা জিয়ার নামে করা মামলা খারিজ ---- ফাইল ছবি

নড়াইলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে করা একটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন।
২০১৫ সালের ডিসেম্বরে মানহানির ওই মামলাটি করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আশিক বিল্লাহ।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় একটি সভায় মুক্তিযোদ্ধাদের সংখ্যা  নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে খালেদা জিয়ার বিরুদ্ধে ২৯ ডিসেম্বর নড়াইল আমলি আদালতে মানহানির অভিযোগ দায়ের করা হয়। পরে আদালত অভিযোগ গ্রহণ করে সদর থানাকে তদন্তের নির্দেশ দেন। থানা অভিযোগ তদন্ত করে  ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে প্রতিবেদন দাখিল করে। যার সিআর নং-২৮/২১। তবে মামলার নির্ধারিত দিনে দীর্ঘদিন ধরে বাদী পক্ষ আদালতে হাজির হয় না। এ কারণে বিচারক আজ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দেন।