রাজশাহীর পদ্মায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার
Bodies of four missing persons recovered from Padma
রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে রোববার (১ সেপ্টেম্বর) নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।
এর আগে রোববার রাত ৮টার দিকে পদ্মা নদী দিয়ে ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও ৪ জন নিখোঁজ হন।