গোমস্তাপুরে জমি জমা সংক্রান্তে পূর্ব শত্রুতার জেরে মার ধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর জমি জমা সংক্রান্তে পূর্ব শত্রুতার জের হিসাবে প্রতিহিংসা বসত মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ২১শে আগস্ট সকাল ১০টায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের সূত্রে জানা যায় সেদিন দিথি ও ফারুকদের মাঝে একটা ঝামেলা হয়েছে দিথি থানায় অভিযোগ করেছে। দিথি সরদার জানান আমি আমার পিস্তাতো বোনের কিছু জমি কিনে নিয়েছি আত্মীয়দের মাঝে কিছু সমস্যা ছিল কোর্টের রায়ও আছে। অন্যজনের মামলার মধ্যে আমাদের নাম ঢুকাইয়া দিলে গত ২০শে আগস্ট তারিখে কোর্ট থেকে সেদিন ই খালাস হয়ে বেরিয়ে আসি।
কিন্তু ২১শে আগস্ট সকালে আমি ও আমার স্বামী বাজার থেকে বাড়ি ফেরার পথে গ্রামের আজাহার আলীর ছেলে ফারুক আলী, নইমুদ্দিনের ছেলে ইউসুফ, মুস্তাহারুল আলীর ছেলে মিঠু ও সেন্টুর ছেলে সাব্বির এরা রাস্তার মধ্যে আমাকে বিভিন্ন গালি ও মারধর করেছে। গ্যাঞ্জাম চেচামেচি শুনে স্থানীয় লোকজনেরা এসে আমাদেরকে উদ্ধার করে। তারপর আমি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করি।
আদিবাসী নারী নেত্রী বিচিত্রা তির্কি জানান সেদিন আমি ঘটনা শুনে আমি সহ কয়েক জন মেয়ে মিলে দিথি বাড়ির দিকে রওনা দিলে রাস্তায় যেতে যেতে হঠাৎ ফারুক আমাকে ফোন দিয়ে দিয়ে বলেন তুমি যদি দিথি বাড়ির দিকে যাও তাহলে তোমার খবর আছে। আর তুমি বেশি বাড়াবাড়ি করবা না। ফারুক আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে বলেন এসআই আতিক সব জানে তার কাছ থেকে শুনে নিবেন। আবারো জানতে চাইলে তিনি তখন বলেন আমি তাকে শুধু হুমকি দিয়েছি কোন মারামারি করিনি এই বলে মোবাইল ফোন কেটে দেয়।
বিষয়টি নিয়ে গোমস্তাপুর থানার এসআই আতিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ঘটনাস্থলে গিয়েছিলাম একটু গায়ে হাত তুলাতুল হয়েছে বড় ধরনের ঘটনা পাইপনি। আমি আবার সেখানে যাব তারপর ব্যবস্থা গ্রহণ করব। পারবর্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান আমার এলাকায় কোন মারামারি গণ্ডগোল হতে দিই না। আমার গ্রাম পুলিশরা কঠোরভাবে দায়িত্ব পালন করে। কিছু কিছু সমস্যা আছে জায়গা জমি নিয়ে কেউ যদি আমার পরিষদে আসে তাহলে আমি অবশ্যই পদক্ষেপ নিব।