সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন গ্রেপ্তার

Mazharul Islam Sujan
অনলাইন ডেস্ক : ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৫ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক : ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৫ পূর্বাহ্ন
সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।