কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
Fugitive accused of murder case arrested
কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয় বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, কক্সবাজার সদর থানার মামলা নং-১৬/৫১৭, তাং-১৯/৮/২০২৪, ধারা-৩৬৪/৩০২/১১৪/৩৪ পেনাল কোড মোতাবেক দায়েরকৃত মামলার আসামি গ্রেফতারে র্যাব-১৫ এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরই প্রেক্ষিতে গতকাল দুপুরে গোপন সংবাদে র্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা সংক্রান্ত দায়েরকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামি নুরুল আলম (৩৫), পিতা-ফয়েজ আহম্মদ, সৈকতপাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভাকে গ্রেফতার করতে সক্ষম হয়।