নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক

Visiting areas affected by river erosion
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৬ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৬ পূর্বাহ্ন
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক

নবাগত কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচ পাড়ার বাঁশঘাটা এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। 

গতকাল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন।

জেলা প্রশাসক যোগদানের এই প্রথম তিনি জেলার কোন উপজেলা সফর করেন। সফরকালে তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।