মহেশখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাজার মনিটরিং, ৪ মামলায় অর্থদণ্ড
Cox's Bazar
কক্সবাজারের মহেশখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
গতকাল ১৬ সেপ্টেম্বর সকালে পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় ৪ জন অসাধু মাংস ব্যবসায়িকে ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ৩০০০ টাকা, ৩০০০ টাকা, ২০০০ টাকা ও ১০০০০ টাকা করে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিজয় বাংলা নিউজ প্রতিদিনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন জানান, অভিযান পরিচালনাকালে ন্যায্য ও সুলভ মূল্যে মাংস বিক্রি করতে ব্যবসায়িদের নির্দেশনা প্রদান করা হয়েছে। অতিরিক্ত মূল্য, ভেজাল, পঁচা ও বাসি সহ যে কোন ভেজাল প্রতিরোধে অভিযান চলমান থাকবে।