চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
Two students drowned in the pond
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা সিকদার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলো সানজিদা হোসেন ইমা (৬) এবং মিফতাহুল জান্নাত মায়া (১৩)। তারা সম্পর্কে চাচাতো ও জেঠাতো বোন।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহত শিক্ষার্থীর নাম আহাদুল ইসলাম।
বিজয় বাংলা নিউজ প্রতিদিনকে নিহত ইমার বাবা নবী হোসেন জানান, সকালে তিনি মক্তবে পাঠানোর জন্য মেয়ে ইমাকে ডেকে দিয়ে কাজে চলে যান। তবে কিছুক্ষণ পরেই পানিতে ডুবে ইমার মৃত্যুর খবর পান। এ ঘটনায় পুরো পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, দুই বছর আগেও একই পুকুরে ইয়াহিয়া নামে এক শিশুর মৃ'ত্যুর ঘটনা ঘটে।