কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন
কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ রবিউল আওয়াল ১৬ সেপ্টেম্বর বিকেলে ক্লাব মিলনায়তনে সভাপতি, দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রহমত সালাম ও দৈনিক হিমছড়ির পৃষ্ঠপোষক আলহাজ্ব আলী হাসান চৌধুরী।
দোয়া মাহফিল পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুমিনুল হক।
উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, পাঠাগার সম্পাদক হাসানুর রশীদ, নির্বাহী সদস্য যথাক্রমে আতাহার ইকবাল, কামাল হোসেন আজাদ, শামসুল হক শারেক ও এম আর খোকন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক রুহুল কাদের বাবুল, চ্যানেল আই ও আমাদের সময়ের সরওয়ার আজম মানিক, দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজয়বাংলা নিউজের আনোয়ার হাসান চৌধুরী, দৈনিক হিমছড়ির হুমায়ুন সিকদার, বণিক বার্তার ছৈয়দ আলম, সিবিএন এর শাহেদ মিজান, জিয়াউল করিম ও কাইছারুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।