ভোটার নিবন্ধন সহজীকরণে কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়
Exchange with journalists
বিশেষ এলাকাভূক্ত উপজেলা সমূহে ভোটার নিবন্ধন সহজীকরণ সংক্রান্ত বিষয়ে কক্সবাজার জেলা শহরে কর্মরত সকল অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা নির্বাচন অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৪ সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাজিম উদ্দিন ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
সভায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নতুন ঘোষিত বিশেষ এলাকাভুক্ত উপজেলা সমূহে ভোটার নিবন্ধন সহজীকরণে মিডিয়ার সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ভোটার হতে গিয়ে কেউ কোন ধরণের অনিয়ম, হয়রানি, গাফেলতির শিকার হলে অভিযুক্তদের কঠোর হস্তে দমন করা হবে জানানো হয়।