ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বিকেলে রিজিওন এর সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম ডিভিশনের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পিপিএম (বার)।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমদ (ক্রাইম), ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার আবুল কালাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন, প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার ও দৈনিক ইনকিলাব কক্সবাজার ব্যুরো চীফ শামসুল হক শারেক।
পর্যটন উদ্যোক্তা ও ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন কবি আলহাজ্ব আবুল কাসেম সিকদার, কামরুল ইসলাম, মুকিম খান, আবদুর রহমান, মাহবুবুর রহমান, মিজানুর রহমান মিল্কি ও জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় বীচ এলাকার সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক সমৃদ্ধি, অপরাধ দমন সহ চলমান নানা বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসব বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়৷