আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

Kazi Zafar Ullah
অনলাইন ডেস্ক : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৯ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৯ পূর্বাহ্ন
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার
কাজী জাফর উল্লাহ

 আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর)  রাতে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা রয়েছে।

তিনি জানান, পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) কার্যালয়ে নেওয়ার পর কাজী জাফর উল্যাহ অসুস্থবোধ করেন। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন।