কক্সবাজার বন বিভাগের বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

Forest department's tree plantation campaign and tree fair started
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০ পূর্বাহ্ন
কক্সবাজার বন বিভাগের বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ' শ্লোগানে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সকালে পাবলিক লাইব্রেরি মাঠে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন বিভাগের মো: সারওয়ার আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন, উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সরকার ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।

বিজয়বাংলাকে সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, মেলা এবার দেরিতে শুরু হলেও প্রতি বছরের মতো উপভোগ্য হবে। 

মেলায় এবার কক্সবাজার বন বিভাগ, ইউএসএআইডি এর ইকো লাইফ কার্যক্রম, নেকম, ব্র্যাক নার্সারি, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, সাইফুল হকের মেরিন এগ্রো প্রজেক্ট এন্ড নার্সারি, মফিজুর রহমানের রোজ গার্ডেন, গ্রীণস্পেস কনজারভেশন নার্সারি, সৈকত নার্সারি, খালেক নার্সারি, নেচার এন্ড লাইফ প্রকল্প, কোডেক, সাকিব নার্সারি, সবুজ বন নার্সারি ও আল মদিনা বীজ বিতান সহ ৩৫টি স্টল বসেছে। যেখানে দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা পাওয়া যাবে। মেলা চলমান থাকবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।