কক্সবাজারের পর্যটন উন্নয়ন হোক পরিকল্পিত

Cox's Bazar
কক্সবাজার জেলা প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৪ ০১:০৯ অপরাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৪ ০১:০৯ অপরাহ্ন
কক্সবাজারের পর্যটন উন্নয়ন হোক পরিকল্পিত
কক্সবাজারের পর্যটন উন্নয়ন হোক পরিকল্পিত

 

‘পর্যটন শান্তির সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ যথাযথভাবে উদযাপিত হয়েছে। 

এদিন কক্সবাজারে নেয়া হয় নানা কর্মসূচি। জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বীচ ম্যানেজমেন্ট কমিটি, কক্সবাজার চেম্বার, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি, টুয়াক নেতৃবৃন্দ, সুগন্ধা ও লাবনী বিচের বিভিন্ন ব্যবসায়িসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিলো। 

কক্সবাজারের পর্যটন উন্নয়ন সংগঠক ও পৌর যুবদল নেতা জয়নাল আবেদীন বলেন, বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা জাতিসংঘ টুরিজম ঘোষিত এ দিবসটি সকল সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে। একজন পর্যটন উন্নয়নকামী হিসেবে আশা করছি কক্সবাজার পরিকল্পিত পর্যটন উন্নয়নে এগিয়ে যাবে। অভাবনীয় উন্নয়ন হবে ইনশাআল্লাহ।