স্কুল শিক্ষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১১ অক্টোবর ২০২৪ ০৯:১৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১১ অক্টোবর ২০২৪ ০৯:১৭ অপরাহ্ন
স্কুল শিক্ষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
__প্রতীকী ছবি

 

কক্সবাজারের পেকুয়া সদরে অপহরণের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফের (৫০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ১১ অক্টোবর বিকেলে নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আরিফ পেকুয়া সদরের মাতব্বরপাড়ার মৃত বজল আহমেদের ছেলে। গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টায় বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। বিজয় বাংলা প্রতিদিনকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।