সংবিধান সংস্কার কমিশনের সভায় যে সিদ্ধান্ত হলো

Constitutional reform
অনলাইন ডেস্ক : ১৪ অক্টোবর ২০২৪ ১২:০০ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১৪ অক্টোবর ২০২৪ ১২:০০ অপরাহ্ন
সংবিধান সংস্কার কমিশনের সভায় যে সিদ্ধান্ত হলো
সংবিধান সংস্কার।.....সংগৃহীত ছবি

 

 

সংবিধান সংস্কারের লক্ষে অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধায় ভার্চুয়ালিভাবে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মুসতাইন বিল্লাহ ও মো. মাহফুজ আলম অংশ নেন। কমিশনের সদস্য ড. শরীফ ভুইয়া ভ্রমনে থাকার কারণে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
সভার শুরুতে গৃহীত শোক প্রস্তাবে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-উত্তরকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনামলে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহিদ এবং আহত ও নির্যাতিতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
কমিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহিদদের আত্মদানকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করে বলেছে, ‘তাদের আত্মত্যাগ ও বীরত্ব বাংলাদেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।’
কমিশন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে। সভায় কমিশনের কর্মপরিধি ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিশনের সঙ্গে যোগাযোগের জন্যে খুব শিগগিরই একটি ই-মেইল একাউন্ট এবং দ্রুত একটি ওয়েবসাইট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে সংসদ ভবন এলাকায় কমিশনের জন্যে কার্যালয় স্থাপনের কাজ চলছে। কমিশনের পরবর্তী বৈঠক আগামী ২১ অক্টোবর  ঢাকায় কমিশনের কার্যালয়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।