ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

Motaleb Sardar
অনলাইন ডেস্ক : ১৪ অক্টোবর ২০২৪ ০৫:০৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৪ অক্টোবর ২০২৪ ০৫:০৫ অপরাহ্ন
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেলো কৃষকের.....সংগৃহীত ছবি

 

 

রাজবাড়ীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন মোতালেব সরদার (৭২) নামে এক বৃদ্ধ কৃষক। সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোতালেবের বাড়ি একই গ্রামে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মোতালেব সরদারের বাড়ির পেছনে রয়েছে ধানক্ষেত। সেখানে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে খোলা তার টানা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ওই ফাঁদে রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সকালে তা বিচ্ছিন্ন করে রাখতেন। রোববার রাতে বিদ্যুৎ সংযোগ দিলেও সোমবার সকালে তা বিচ্ছিন্ন করতে ভুলে যান মোতালেব। সকালে তিনি ধানক্ষেতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পর মোতালেব সরদার বাড়িতে না ফেরায় তার ছেলে সোহান ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।