বিজয়ী ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন

Parliament election
অনলাইন ডেস্ক ০৯ জানুয়ারি ২০২৪ ১১:৩১ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৯ জানুয়ারি ২০২৪ ১১:৩১ অপরাহ্ন
বিজয়ী ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন
দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করছেন। ছবি: ফোকাস বাংলা নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জনের সংসদ সদস্য হিসেবে শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।


আজ (বুধবার) সকাল ১০টার কিছু সময় পর শেরে বাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। 


সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

 

শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্দিতা করা আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ ও অন্যান্য দলের ৩ জন বিজয়ী।