বিভিন্ন অভিযোগ

১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির

Chief Justice
অনলাইন ডেস্ক ১৬ অক্টোবর ২০২৪ ১২:১৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৬ অক্টোবর ২০২৪ ১২:১৪ অপরাহ্ন
১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংগৃহীত ছবি

 

নানা দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ১৬ অক্টোবর সকালে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।


বিশ্বস্ত সূত্রে জানা যায়, এই ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন। ধারনা করা হচ্ছে এই ১২ বিচারপতি আর বিচারকার্যে ফিরতে পারবেন না। তারা বিচারিক ক্ষমতা হারাতে পারেন।

এদিকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন।