আওয়ামী লীগ নেতাসহ ৩ জনের যাবজ্জীবন

Life of 3 people including Awami League leader
বিজয় বাংলা ১৭ অক্টোবর ২০২৪ ০১:৩৮ অপরাহ্ন আইন-আদালত
বিজয় বাংলা ১৭ অক্টোবর ২০২৪ ০১:৩৮ অপরাহ্ন
আওয়ামী লীগ নেতাসহ ৩ জনের যাবজ্জীবন
__সংগৃহীত ছবি

 


লালমনিরহাটের আলোচিত শ্রলিক লীগ নেতা ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 

ওই হত্যা মামলায় ১১ আসামির মধ্যে একরামুল হক ও মিঠু কিলারসহ ৬জনকে খালাস দিয়েছে আদালত এবং বাকী দুইজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আদিব আলী এ রায় দেন। এ সময় খালাসপ্রাপ্ত ৩ আসামী আদালতে উপস্থিত থাকলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা সহ অন্য আাসামীরা অনুপস্থিত ছিলেন।  


যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া এলাকার হায়দার খানের ছেলে আওয়ামীলীগ নেতা আমিনুল খান, একই এলাকার ফজলে খানের ছেলে বিপুল খান ও গোলজার খানের ছেলে মসজিদুল চোর। 


মামলাসূত্রে জানা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকার এনামুল হকের ছেলে শ্রমিকলীগ নেতা ফখরুল ইসলাম বুলেট এর সঙ্গে ১নং আাসামি আওয়ামী লীগ নেতা আমিনুল খানের সঙ্গে স্থানীয় সরকারি সার গোডাউনের লোড আনলোড কমিশন নিয়ে বিরোধ চলে আসছিল। 


ওই বিরোধে ২০১৫ সালের ২৭জুন রাতে আওয়ামীলীগ নেতা আমিনুল  শ্রমিকলীগ নেতা বুলেটকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে সদর উপজেলার মহেন্দনগর বাজার সংলগ্ন বাঁশ ঝাড়ে নিয়ে  দা, চাপাতি সহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আওয়ামী লীগ নেতা আমিনুল খান ও তার সহযোগীসহ অন্যান্য আসামীরা কুপিয়ে আহত করে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় শ্রমীকলীগ নেতা বুলেটকে সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 


এ ঘটনায় নিহত বুলেটের বাবা এনামুল হক সরকার বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আমিনুল খানসহ ১১জনকে আাসামী করে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৯বছর পর অবশেষে বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আদালত। 

লালমনিরহাট কোট পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান,লালমমিরহাট উপজেলায়  আলোচিত বুলেট  হত্যা  ঘটনায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন। পেনাল কোডের ৩০২ ধারায় তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় দুই বছরের বিনাশ্রম কারদন্ড দেন আদালত। 

এছাড়া ছয় আসামিকে অব্যাহতি প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত আসামীরা বর্তমানে পলাতক আছেন।