টাঙ্গুয়ার হাওড়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার​​​​​​​

The body of the bank officer was recovered
নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ১৮ অক্টোবর ২০২৪ ০৫:২৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ১৮ অক্টোবর ২০২৪ ০৫:২৯ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওড়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার​​​​​​​
টাঙ্গুয়ার হাওড়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার​​​​​​​। সংগৃহীত ছবি

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে এসে গোসলে নেমে আলী আহসান (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হোন। নিখোঁজের ৪ ঘন্টা পর তাঁর মরদেহ উদ্ধার করেছে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

শুক্রবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওড়ে এই দুর্ঘটনা ঘটে। আলী আহসান পেশাগত জীবনে ঢাকায় জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন:>> টাঙ্গুয়ার হাওড়ে গোসলে নেমে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

 

 

সঙ্গে ঘুরতে আসা সহকর্মী আমিনুর রহমান এ প্রতিবেদককে বলেন, রাজধানী ঢাকা থেকে হাউজবোট যোগে ৩৪ জনের একটি টিম সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওড়ের ঘুরতে আসেন। হাউজবোটটি দুপুর ১২টার দিকে হাওড়ের ওয়াচ-টাওয়ারে যাত্রা বিরতি করে। এবং সেখানে সবাই গোসলের জন্য পানিতে নামেন। তখন হাওড়ে কিছুটা ঢেউ ছিল। একপর্যায়ে গোসল শেষ করে সবাই বোটের উপরে উঠে আসলেও সহকর্মী আলী আহসানের আর দেখা মিলেনি।