জামায়াতের আমির

১৫ বছরের স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না

D. Shafiqur Rahman
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৪ ০৫:৩৭ অপরাহ্ন জাতীয়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৪ ০৫:৩৭ অপরাহ্ন
১৫ বছরের স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না
চাঁপাইনবাবগঞ্জের হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানেে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী ও সঞ্চালনায় ছিলেন, জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমির ডা. শফিকুর রহমান।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৫ বছরের স্বৈরশাসনের পরে আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছেন, বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বিগত দিনে যারা নির্বাচন চায়নি জনগণ তাদের কাছে নির্বাচন চাপায় দিতে চায় না।


তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের চলমান স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না। জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামাতের রোকন কর্মীদের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।


এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সাবেক এমপি, জেলা নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।