গোমস্তাপুরে অভিনন্দন মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের মাদক বিরোধী প্রচার

Anti-drug campaign
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২০ অক্টোবর ২০২৪ ০৬:২২ অপরাহ্ন সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২০ অক্টোবর ২০২৪ ০৬:২২ অপরাহ্ন
গোমস্তাপুরে অভিনন্দন মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের মাদক বিরোধী প্রচার
গোমস্তাপুরে অভিনন্দন মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের মাদক বিরোধী প্রচার

 


চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মাদক বিরোধী প্রচার চালাছেন অভিনন্দন মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানটি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা ইউনিয়নে গুলোতে মাদক সচেতনতা আলোচনা শিক্ষার্থীদের মাঝে কলম, টি শার্ট ও মগ বিতরণের মধ্য দিয়ে মাদক বিরোধী প্রচার করছেন প্রতিষ্ঠানটি। উপজেলার রাধানগর ইউনিয়নের আদিবাসী নেতা বেরেন বেশরা সূত্রে জানা যায় আমাদের আদিবাসীদের মধ্যে অনেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল আমাদেরকে বিভিন্ন মাদকের সচেতনতার আলোচনার মাধ্যমে এখন অনেকটা কমে এসেছে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে ও আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের দিক  তাকিয়ে আমাদের অবশ্যই মাদক বিরোধী হতে হবে। তাছাড়া শাহাদাৎ ভাই আমাদের বিভিন্ন সামাজিক কাজে সব সময় পাশে পাই।
উপজেলার চৌডালা ৭নং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব জানান শাহারিয়া শাহাদাৎ একজন সামাজিক উদার মনের মানুষ। সামাজিক সম্প্রীতি ভাবে সকল কার্যকলাপের সাথে জড়িত থাকেন। আর ভালো কাজে উৎসাহ জোগাতে দ্বিধাবোধ করেন না।
উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম জানান অভিনন্দন মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী শাহারিয়া শাহাদাৎ শুধু মাদকবিরোধী কার্যক্রম নয় তিনি সামাজিক সব ধরনের কার্যকলাপের সাথে সব সময় ইতিবাচক ভূমিকায় থাকেন। সাধারণ মানুষের সেবামূলক কাজ করার জন্য আমি তাহাকে  অভিনন্দন জানাই৷