কক্সবাজার জেলা প্রেসক্লাবের ৫১ বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠিত
কার্যকরী পরিষদের তিন সদস্যকে বহিষ্কার ও সাধারণ সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ফজলুল কাদের চৌধুরী সভাপতি, ফরিদুল আলম শাহীন সাধারণ সম্পাদক ও মোঃ নাজিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শনিবার ১৯ অক্টোবর সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সদস্যদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভায় ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ বীর ছাত্র জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে গণআন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র জনতার প্রতি জানানো হয় কৃতজ্ঞতা ও অভিনন্দন।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে বিশেষ সাধারণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হাসান।