১৫ জেলায় নিয়োগ দিচ্ছে মিনিস্টার হাই-টেক পার্ক, নেবে ১০০ জন

Hi-Tech Park Jobs
অনলাইন ডেস্ক : ২১ অক্টোবর ২০২৪ ০১:৪১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২১ অক্টোবর ২০২৪ ০১:৪১ অপরাহ্ন
১৫ জেলায় নিয়োগ দিচ্ছে মিনিস্টার হাই-টেক পার্ক, নেবে ১০০ জন
__সংগৃহীত ছবি

 

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে দেশের বিভিন্ন জেলায় ১০০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: সেলস অফিসার 
লোকবল নিয়োগ: ১০০ জন 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: নিয়মিত ডিলার সংগ্রহ  ও মার্কেটিংয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মার্কেটিংয়ে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর 

কর্মস্থল: বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, জামালপুর, খুলনা, কিশোরগঞ্জ, লালমনিরহাট, ময়মনসিংহ, নাটোর, পঞ্চগড়, শরীয়তপুর, শেরপুর, টাঙ্গাইল।
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৪