কুতুপালং এ মাদক মামলার আসামি গ্রেফতার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি গ্রেফতার করেছে র্যাব-১৫।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে র্যাব জানায়, চট্টগ্রামের বাঁশখালী থানার মামলা নং ৩৫(৯)২২, জিআর-৪০৩/২২, প্রসেস নং ৭৬৯/২৪, ধারা-৩৬(১) এর ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী নূর নাহারকে গ্রেফতারে র্যাব-১৫, কক্সবাজার গোয়েন্দা তৎপরতা চালায়। এরই মধ্যে গতকাল কুতুপালং বাজার এলাকায় অবস্থান করছে তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের দল অভিযান চালিয়ে নূর নাহার (৩৮), স্বামী-মোস্তফা কামাল, ক্যাম্প-২, কুতুপালং, উখিয়া, কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতার নূর নাহার জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং এই মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি।