মহেশখালীর নদীর চর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

The body was recovered
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ অক্টোবর ২০২৪ ০৯:০২ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ অক্টোবর ২০২৪ ০৯:০২ অপরাহ্ন
মহেশখালীর নদীর চর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
......প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার নদীর চরে ভেসে এসেছে এক অজ্ঞাত যুবকের মরদেহ। এটি উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে লাশের 
পরিচয় সনাক্ত হয়নি জানান পুলিশ। বুধবার ২৩ অক্টোবর বিকালে ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার নদীর চরে লাশটি দেখতে পেয়ে মহেশখালী থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। 

এদিন রাত সাড়ে ৮টায় নেটে কথা হলে  বিজয়বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ।

তিনি বলেন, অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি এখনো। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার  মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।