জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা পেল বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা

HPV vaccination to prevent cervical cancer
অনলাইন ডেস্ক : ২৪ অক্টোবর ২০২৪ ০৩:৪৮ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক : ২৪ অক্টোবর ২০২৪ ০৩:৪৮ অপরাহ্ন
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা পেল বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা
মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে এইচপিভি টিকা প্রদান কর্মসূচির।


মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে এইচপিভি টিকা প্রদান কর্মসূচির। কর্মসূচির শুরুর দিন বৃহস্পতিবার এ টিকা পেল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।
টিকা নিতে বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তারা সকলে সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে একের পর একজন করে টিকা নেয়।
আলোর পাঠশালার শিক্ষার্থীদের টিকা দেন উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক আব্দুল হায়েক। এসময় তিনি বলেন, দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ থেকে। এতে পঞ্চম থেকে নবম শ্রেণির ১০ থেকে ১৪ বছর বয়সী সকল শিক্ষার্থীকে এ টিকা দেয়া হবে। টিকার ডোজ শুন্য দশমকি পাঁচ এমএল। এ টিকার ডোজ একটি। এ টিকা দিতে হয় বাহুর উপরের বহিরাংশের মাংশপেশীতে। টিকা দেয়ার পর যদি কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তবে সাথে সাথেই স্বাস্থ্যকর্মীকে খবর দেয়ার জন্য বলা হয়েছে সকল শিক্ষার্থীকে। প্রয়োজনে কিশোরীকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।