সাবেক স্বরাস্ট্র সচিব মোস্তফা কামাল গ্রেপ্তার

Mustafa Kamal Uddin
অনলাইন ডেস্ক : ২৪ অক্টোবর ২০২৪ ০৭:৫৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৪ অক্টোবর ২০২৪ ০৭:৫৬ অপরাহ্ন
সাবেক স্বরাস্ট্র সচিব মোস্তফা কামাল গ্রেপ্তার
স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে।.....সংগৃহীত ছবি

 

স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বৃহস্পতিবার সকালে তাকে আটক করে। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় সাবেক সচিব মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তবে কোন মামলায় সাবেক সচিবকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০১৭ সালের ২৫ আগস্ট তিনি স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। এরপর ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি সিনিয়র সচিব হন। ২০২৩ সালের ২২ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এই আমলা। দেশের রাষ্ট্রক্ষমতায় পটপরিবর্তনের পর ১৯ আগস্ট তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়।