ভৈরবে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের গাছতলা ঘাট এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও মূল্য তালিকা না থাকায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে -কে জরিমানা ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদয়ান আহমেদ রাফি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত ভৈরব গাছতলা ঘাট এলাকার আক্তার স্টোর-কে দুই হাজার, মনির স্টোর-কে ৩ হাজার, আতিক স্টোর কে ১ হাজার, শাহীন স্টোরকে ১ হাজার, হাজী হিরা মিয়া স্টোরকে ১৫০০ শ রাজিব ১৫০০ শ টাকা জরিমানা করেন। ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট রেদোয়ান আহমেদ রাফি জানান, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও সরকার কতৃক সঠিক মূল্য তালিকা না থাকায় এ অর্থদন্ডাদেশ দেয়া হয়। ভৈরব থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ভৈরব পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।