অটোর ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

The train engine broke down due to the impact of the auto
নিজস্ব প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ন
অটোর ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল
__প্রতীকী ছবি

 

অবিশ্বাস হলেও সত্য। ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। রেলওয়ে পশ্চিম রাজশাহীতে  চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। জানাগেছে ২৭ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সিতলাই স্টেশনের নিকটবর্তী কদমশহর ক্রসিং গেটে পার হবার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ট্রেনটিকে ধাক্কা দয়।এতে ট্রেনটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

রাজশাহী স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মহিউদ্দিন আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত  রাজশাহী থেকে একটি ইঞ্জিন সীতলাই স্টেশনে গিয়ে ইঞ্জিন পরিবর্তন করার পর , ট্রেনটি গন্তব্যে যাত্রা  করে। তিনি আরো জানান অটোর ধাক্কায় ট্রেনের ইঞ্জিনের পাইপ ছিঁড়ে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়।