বিজ্ঞাপনি সংস্থা কক্স এ্যাড ও ফাহিম এ্যাড এর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
দেশের স্বনামধন্য বিজ্ঞাপনি সংস্থা কক্স এ্যাড ও ফাহিম এ্যাড এর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ পাওয়া গেছে। বিগত ২৭শে অক্টোবর কক্সবাজারের স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত "সড়কে সৌন্দর্য বর্ধন ও সবুজায়নে দায়িত্ব প্রাপ্ত বিজ্ঞাপনী সংস্থার বিলবোর্ড রাতে আধারে কেটে নিয়ে যাচ্ছে" সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। তারা প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া, উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে গণমাধ্যমে বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে প্রতিষ্ঠানের পক্ষে জাহেদুল আনোয়ার, আবছার উদ্দিন ও হারুন অর রশিদ বলেন, আমরা উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের মালিকগণ নিম্নে প্রকৃত ঘটনা উল্লেখপূর্বক উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা : কক্স এ্যাড ও ফাহিম এ্যাড কক্সবাজার তথা সমগ্র বাংলাদেশের একটি স্বনামধন্য বিজ্ঞাপনি সংস্থা। দীর্ঘ ২৫ বছর যাবৎ উক্ত প্রতিষ্ঠানদ্বয় সুনামের সাথে সরকারি বিধিবিধান মান্য করিয়া বিজ্ঞাপনি ব্যবসা পরিচালনা করে আসছি। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেল এর আত্মীয় নোবেল নামে এক ব্যক্তি যিনি বিজয় টিভি নামক একটি অনলাইন পোর্টাল পরিচালনা করতেন। কর্পোরেট এর মালিক আনোয়ার এই নোবেলকে নিয়ে সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর সেতু, মুজিব চেয়ারম্যান এর পিএসখ্যাত শ্রমিক লীগ নেতা রানাসহ একটি বিশাল সিন্ডিকেট তৈরি করে আমাদের বৈধ বিজ্ঞাপনি ব্যবসা থেকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সাবেক মেয়র মুজিবুর রহমান শপথ গ্রহণের এক মাসের মধ্যে কক্সবাজার পৌর এলাকার ১২টি ওয়ার্ড সৌন্দর্য বর্ধন ও যাত্রী ছাউনি নির্মাণের জন্য একটি চুক্তি পত্র সম্পাদিত করে।
সম্পাদিত হওয়ার পর হতে ঐ সিন্ডিকেট অবিরত ভাবে আমাদেরকে উৎখাত করার জন্য হুমকি প্রদান করতে থাকে। এক পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানদ্বয়ের নামে অনুমোদিত কক্সবাজার বাসটার্মিনাল ব্রান্ডিং এবং কলাতলী, সুগন্ধা, সীগাল ও সাংস্কৃতিক কেন্দ্রে রোডে আমাদের স্থাপিত বিবিধ বিজ্ঞাপনি বিলবোর্ড রাতারাতি দখল করে নেয়। আমরা আওয়ামী সরকারের আমলে বিরোধী রাজনৈতিক মতাদর্শের হওয়ায় বিভিন্ন প্রকার জোর জুলুম হয়রানির শিকার হই। যার কারণ বশত বিগত সরকারের আমলে এই ‘কর্পোরেট’ এর মালিক দুষ্কৃতকারী আনোয়ারের মাধ্যমে আমরা প্রায় কয়েক কোটি টাকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই।
উল্লেখ্য যে, পৌরসভার ১২টি ওয়ার্ড সৌন্দর্য বর্ধনের জন্য কর্পোরেট নামক প্রতিষ্ঠানটি অবৈধভাবে অনুমতি প্রাপ্ত হলেও অদ্যাবধি কোন ওয়ার্ডে কোন প্রকার সৌন্দর্য বর্ধনের কাজ করেনি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থলোভী আনোয়ার আমাদের প্রতিষ্ঠানের নামে বৈধ অনুমোদিত স্থাপনার উপর ফ্যাসিবাদী সরকারের অবৈধ ক্ষমতার দাপটে তার বিজ্ঞাপন ও আওয়ামী সরকারের বিবিধ প্রচারণায় লিপ্ত থাকে। এই আনোয়ার বিগত আওয়ামী সরকারের আমলে বিরোধী মতাদর্শের রাজনৈতিক কর্মসূচি ভন্ডুল করার জন্য সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও সাবেক মেয়র মুজিবুর রহমানের অর্থ যোগানদাতা হিসেবে সুপরিচিত ছিল এবং এই বিচক্ষণ কৌশলী দুষ্কৃতকারী সুবিধাভোগী আনোয়ার মুজিব চেয়ারম্যানের বাসায় স্থায়ীভাবে বসবাস করতেন এবং সাবেক মেয়রকে মামা হিসাবে পরিচয় দিতেন ও প্রায়সময়ই তাহাকে মেয়রের গাড়িতে একসাথে দেখা যেত। সে ছিল বিগত আওয়ামী আমলের ঠান্ডা মাথার একজন দুষ্কৃতকারী সুবিধাভোগী।
বিগত বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় বিএনপি অফিস পুড়ানোসহ বিবিধ আন্দোলন বিরোধী কর্মকাণ্ডে তার উপস্থিতি ও অর্থ যোগান তদন্তপূর্বক প্রতীয়মান হবে বলে আমরা বিশ্বাস করি। গত ৫ই আগস্ট ২০২৪ইং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর কক্সবাজার পৌরসভায় প্রশাসক নিয়োগপ্রাপ্ত হইলে বিগত ৮ই অক্টোবর ২০২৪ইং তারিখ আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘কর্পোরেট’ নামধারী অব্যবসায়ী দুষ্কৃতকারী ফ্যাসিস সরকারের অর্থযোগান দাতা সুবিধাভোগি আনোয়ারের সকল অবৈধ ব্যবসা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পৌর প্রশাসক, জেলা প্রশাসক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি যা তদন্তাধীন।