কক্সবাজারে এলডিপি'র ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

19th Anniversary Celebration of LDP
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ অক্টোবর ২০২৪ ১২:১১ অপরাহ্ন বিশেষ সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ অক্টোবর ২০২৪ ১২:১১ অপরাহ্ন
কক্সবাজারে এলডিপি'র ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কক্সবাজারে এলডিপি'র ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 


লিবারেল ডেমোক্রেটিক পার্টি - এলডিপি'র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে কক্সবাজার জেলায়। জেলা ও পৌর কমিটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। 

জুমাবার ২৫ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এলডিপি'র সভাপতি গোলাম কিবরিয়া। 

উপস্থিত ছিলেন পৌর কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি মোহাম্মদ সালাম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ ও প্রচার সম্পাদক মো: আমান উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে কক্সবাজার জেলায় এলডিপি'র কার্যক্রম জোরদার করতে উপস্থিত নেতা-কর্মীদের সহযোগিতা কামনার পাশাপাশি দলের চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়। জেলাবাসিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়।