প্রদর্শিত হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে
Legal action will be taken only if shown
শোবিজ দুনিয়ার নানা দিক নিয়ে নির্মিত সিনেমা ‘মেকআপ’, সিনেমাটি প্রদর্শনীর অযোগ্য বলে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল (রবিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড এ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করেছিল। সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করেছেন প্রযোজক আজমাত রহমান।
সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।