সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আহ্বান: স্বরাষ্ট্র উপদেষ্টা

Lieutenant General Jahangir Alam
অনলাইন ডেস্ক : ২৯ অক্টোবর ২০২৪ ১২:৫৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২৯ অক্টোবর ২০২৪ ১২:৫৮ অপরাহ্ন
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আহ্বান: স্বরাষ্ট্র উপদেষ্টা
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আহ্বান: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকার পুরনো জেলখানা পরিদর্শনকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম

জনভোগান্তি সৃষ্টি না করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুরান ঢাকার পুরনো জেলখানা পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। উপদেষ্টা আশা করেন, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহাসিক ভবন সংরক্ষণ প্রকল্প আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন, “পুরান ঢাকার প্রধান সমস্যা হচ্ছে যানজট, তাই প্রকল্পের আওতায় রাস্তাগুলো প্রশস্ত করা ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।” এছাড়া, সরকারের ভুল ও দুর্নীতি নিয়ে জনগণের কাছে সচেতনতা তৈরির জন্যও তিনি আহ্বান জানান।