এসএমসি চাকরির বিজ্ঞপ্তি, নেবে এরিয়া ম্যানেজার

SMC Enterprises Limited Jobs
অনলাইন ডেস্ক : ২৯ অক্টোবর ২০২৪ ০১:৪৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৯ অক্টোবর ২০২৪ ০১:৪৪ অপরাহ্ন
এসএমসি চাকরির বিজ্ঞপ্তি, নেবে এরিয়া ম্যানেজার
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

 

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, টি/এ, বছরে ৩টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ০২টি 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আলোচনার দক্ষতা, পণ্য সর্ম্পকে ভালো জ্ঞান, প্রেসক্রিপশন বুঝা এবং প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, টি/এ, বছরে ৩টি উৎসব বোনাস। 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৮ নভেম্বর ২০২৪