রাজারকুলে পরিত্যক্ত এলজি ও কার্তুজ উদ্ধার
Abandoned LG and cartridges recovered in Rajarakul
কক্সবাজারের রামুর রাজারকুল পশ্চিম সিকদারপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এলজি এবং কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১৫।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে র্যাব জানিয়েছে, চলমান অস্ত্র বিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতায় র্যাব গোপন সংবাদে জানতে পারে রাজারকুল পশ্চিম সিকদারপাড়া এলাকায় ২টি দেশীয় এলজি এবং ২ রাউন্ড তাজা কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। ২৮ অক্টোবর উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল ওই এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে।