কক্সবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ৩২ প্রতিষ্ঠানকে জরিমানা

Operation to control commodity prices in Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩১ অক্টোবর ২০২৪ ১২:২৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩১ অক্টোবর ২০২৪ ১২:২৩ অপরাহ্ন
কক্সবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ৩২ প্রতিষ্ঠানকে জরিমানা

 


কক্সবাজার জেলা প্রশাসনের বাজার মনিটরিং এর জন্য গঠিত "বিশেষ টাস্কফোর্স" এবং উপজেলা প্রশাসন কর্তৃক জেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে। 

বুধবার ৩০ অক্টোবর কক্সবাজার সদর, ঈদগাঁও, উখিয়া, পেকুয়া, চকরিয়া, টেকনাফ, রামু ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন বাজারে পরিচালিত অভিযানে ৩২টি প্রতিষ্ঠানকে ১,৩৯,৫০০/- টাকা অর্থদণ্ড/জরিমানা করা হয়েছে। 

বিজয়বাংলা নিউজকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ রকম অভিযান প্রতিদিন চলবে। অসাধু ব্যবসায়িদের জরিমানায় আওতায় আনা হবে।