যমুনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, নেই বয়সসীমা

Jamuna Bank Plc Jobs
অনলাইন ডেস্ক : ৩১ অক্টোবর ২০২৪ ১২:৪৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ৩১ অক্টোবর ২০২৪ ১২:৪৪ অপরাহ্ন
যমুনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, নেই বয়সসীমা
যমুনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি


যমুনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ৩১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি
পদের নাম: উপ-ব্যবস্থাপনা পরিচালক 
পদসংখ্যা: নির্ধারিত নয় 
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কৌশলগত চিন্তাভাবনা, কার্যকর যোগাযোগ এবং দল পরিচালনার দক্ষতা। 
অভিজ্ঞতা: ২৫ বছর 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৪