চৌফলদন্ডীর মূর্তিমান আতংক জিয়া বাহিনীর সদস্য সোহেল গ্রেফতার

Sohail Ahmed arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩১ অক্টোবর ২০২৪ ০৭:১৩ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩১ অক্টোবর ২০২৪ ০৭:১৩ অপরাহ্ন
চৌফলদন্ডীর মূর্তিমান আতংক জিয়া বাহিনীর সদস্য সোহেল গ্রেফতার

 


কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের মূর্তিমান আতংক, ভূমি ও চিংড়ি ঘের খেকো সন্ত্রাসী জিয়াবুল হক জিয়ার ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য সোহেল আহমদ গ্রেফতার হয়েছে।
বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, চৌফলদন্ডী ইউনিয়নের মূর্তিমান আতংক, ভূমি ও চিংড়ি ঘের খেকো জিয়াবুল হক জিয়া ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে অত্যাচার, জোর করে নিরপরাধ মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখলসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। 
এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর থানার মামলা নং ৪৩/৬৭৮, তারিখ-১৯/১০/২০২৪ইং মোতাবেক পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। 
গতকাল গোপন সংবাদে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর মাঝেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল উক্ত এলাকা থেকে জিয়ার ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য সোহেল আহমদ (৩৮), পিতা-ছৈয়দ আহমদ, পশ্চিম পাড়া (ছৈয়দের বাড়ী), চৌফলদন্ডী, কক্সবাজার সদরকে গ্রেফতার করতে সক্ষম হয়। 
গ্রেফতার আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে জিয়ার ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য। নিরীহ মানুষদের ধরে এনে মারধর, হুমকি দিয়ে তাদের জমি, চিংড়ি ঘের দখলসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে সম্পৃক্ত।