হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ॥ ২ চালকের মৃত্যু

road accident
অনলাইন ডেস্ক ০১ নভেম্বর ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০১ নভেম্বর ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ন
হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ॥ ২ চালকের মৃত্যু
মুখোমুখি সংঘর্ষ। ছবি:সংগৃহীত

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, বাসচালক রাজু মিয়া (৩৫) এবং ট্রাকচালক আজিজুল হক (৪০)।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।


আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাসচালককেও মৃত ঘোষণা করেছেন বলে জানান তিনি।