পবায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে রাজশাহীর পবায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে সমবায়ীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়।
শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহরাব হোসেন।
উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাবিবা খাতুন।
বক্তব্য রাখেন সমবায়ী উদ্যোক্তা হ্যাপি সেভিং এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি ইউসুফ আলী চৌধুরী, অপরাজিতা মহিলা সমবায় সমিতির সভাপতি রহিমা বেগম, বড়গাছী মহিলা সমবায় সমিতির সম্পাদক মুর্শিদা খাতুন, নওহাটা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আবু সামা।
উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) ইসমোতারা খাতুন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিটর (ইউডিএফ) জাকিয়া সুলতানা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মসজিদের পেশ ইমাম গোলাম মাওলা, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের শাখা ব্যবস্থাপক হযরত আলী, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক পলাশ উদ্দিন ও নাসরিন আলম, বিভিন্ন সমবায় সমিতি ও ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ সমবায়ী সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় সফল সমবায় সমিতি একতা মহিলা সমবায় সমিতি, বড়গাছী মহিলা সমবায় সমিতি, প্রতিভা মহিলা সমবায় সমিতি এবং সফল সমবায়ী নওহাটা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আবু সামা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।