ইসরায়ে‌লি হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Israeli airstrikes
অনলাইন ডেস্ক : ০৩ নভেম্বর ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ০৩ নভেম্বর ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ন
ইসরায়ে‌লি হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু
বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।...... সংগৃহীত ছবি

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল হামলা চালায়। এতেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা আছে।

লেবাননের স্থানীয় সময় শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

নিহত নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা। তাঁর বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম।  

১২ বছর আগে তিনি জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন। তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

দূতাবাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।