সিগারেট ধরাতে গিয়ে মৃত্যু

Death while smoking a cigarette
অনলাইন ডেস্ক : ০৩ নভেম্বর ২০২৪ ০৫:১৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৩ নভেম্বর ২০২৪ ০৫:১৭ অপরাহ্ন
সিগারেট ধরাতে গিয়ে মৃত্যু
সিগারেট.....সংগৃহীত ছবি

সিগারেট ধরানোর সময় বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় ৩ জন দগ্ধের ঘটনায় জামাল উদ্দিন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শ্যামপুরে একটি ভবনে ঘটনাটি ঘটেছে।

আজ রোববার সকাল ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম। 

তিনি জানান, গত সোমবার ভোর রাতের দিকে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের মধ্যে জামাল নামে একজন আজ সকালের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তাঁর শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এই ঘটনায় তুষার ১০০ শতাংশ এবং জামিল হোসেন ৫৫ শতাংশ দগ্ধ অবস্থায় আমাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানান ডাঃ তরিকুল ইসলাম।

উল্লেখ্য, গত সোমবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত একটি ভবনে সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালালে এই দুর্ঘটনা ঘটে। এতে জামাল উদ্দিন (৫০), তুষার (৩৫) এবং জামিল হোসেন নামে ৩ জন দগ্ধ হন।