রাজশাহীর জেলার ডিবি পুলিশ কর্তৃক ০৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১
আজ ০২ রা নভেম্বর ২০২৪খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানা ধীনচাপাল গ্রাম হতে দুপুর ০২:৫৫টায় একজন মাদক কারবারিকে ০৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম শ্রী রঞ্জিত কুমার (৩০)। শ্রী রঞ্জিত কুমার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোল্লাপাড়া গ্রামের শ্রী কুরানচায়-এর পুত্র।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবিপুলিশের এসআই (নিরস্ত্র) মো: মাহবু আলম ও ফোর্স-সহ আজ ০২ রা নভেম্বর ২০২৪ খ্রি. দুপুর ০২:৩০টায় গোদাগাড়ী থানা ধীন রাজাবাড়ি বাজার ও তা রসন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা ধীনচাপাল গ্রাম স্থবায়তুল সালামজামে মসজিদের সামনে রাজশাহী হতে চাঁপাইনবাব গঞ্জ গামী পাকারাস্তার ওপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কর ছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে ওসি, ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুবআলমও ফোর্স-সহ আজ ০২রা নভেম্ব ২০২৪খ্রি. দুপুর ০২:৩৫টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে একই তারিখ দুপুর ০২:৫৫টায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত শ্রী রঞ্জিত কুমার-এর দেহ তল্লাশি কালে তার ডান হাতে থাকা একটি সাদা বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত পুরাতন খবরের কাগজে মোড়ানো পলিথিন দ্বারা আবৃত একটি পোটলায় সুতলি দিয়ে বাঁধা অবস্থায় ০৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য,অপর একজন সহযোগী মাদক ব্যবসায়ী মো: মাইনুল ইসলাম (৩৫), পিতা:মো: আইয়ুব আলী, সাং-হরিপুর নলপুকুর, থানা-দামকুড়া, রাজশাহী মহানগর,রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।