অবশেষে কার জন্য ধূমপান ছাড়লেন শাহরুখ?

Shah Rukh Khan
অনলাইন ডেস্ক : ০৪ নভেম্বর ২০২৪ ১২:৫৪ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ০৪ নভেম্বর ২০২৪ ১২:৫৪ অপরাহ্ন
অবশেষে কার জন্য ধূমপান ছাড়লেন শাহরুখ?
অবশেষে কার জন্য ধূমপান ছাড়লেন শাহরুখ?

অবশেষে ৫৯ বছরে জন্মদিনে বলিউড বাদশা শাহরুখ খান ঘোষণা করেছেন তিনি পাকাপাকি ভাবে ধূমপান ছেড়ে দিলেন। শাহরুখের কথায়, ধূমপান ছেড়ে প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল। ভাবছিলাম পারব কি না। কিন্তু এখন দেখছি বেশ ভাল লাগছে।

 শাহরুখ খান বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দিনে চার প্যাকেট সিগারেট ছাড়া চলতই না। কিন্তু ছোট ছেলে আব্রাহামের জন্মের পরে নাকি শাহরুখ ভেবেছিলেন, তিনি সিগারেট আর মদ খাওয়া ছেড়েন দেবেন। কিন্তু তা আর হয়নি। ধূমপানের নেশা থেকে বেরোতে পারেননি। 

শুধু তাই নয়, ধূমপানে এমন আসক্তির কারণে বিভিন্ন সময়ে বিতর্কেও জড়াতে হয়েছে বলিউড বাদশাকে। ‘ধূমপান নিষেধ’ লেখা জায়গায় ধূমপান করে শাহরুখ ধরাও পড়েছেন। এ বছর আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সের বিশেষ বক্সে বলিউড বাদশাকে ধূমপান করতে দেখে বিতর্কও তৈরি হয়েছিল।

ঘন ঘন ধূমপানে অভ্যস্ত তিনি। কালো কফি, কবাব আর সিগারেটই নাকি তার ডায়েট। এভাবেই চলছে বছরের পর বছর। যদিও মাঝে একবার শাহরুখ বলেছিলেন যে ধূমপান ছাড়ার চেষ্টা করছেন তিনি। 

তথ্যসূত্র: আনন্দ বাজার পত্রিকা