রাজশাহীতে আদিবাসী পরিষদের প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেন'র স্মরণ সভা

Adivasi Parishad's late president Rabindranath Saren memorial meeting
নিজস্ব প্রতিবেদক ০৪ নভেম্বর ২০২৪ ০৫:৫১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৪ নভেম্বর ২০২৪ ০৫:৫১ অপরাহ্ন
রাজশাহীতে আদিবাসী পরিষদের প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেন'র স্মরণ সভা
রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেন'র স্মরণসভা অনুষ্ঠিত

অদ্য ০৪ নভেম্বর ২০২৪ সোমবার বেলা ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে বাংলাদেশের আদিবাসীদের অধিকার আদায়ে লড়াই সংগ্রামের সংগঠক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেন এর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতেই রবীন্দ্রনাথ সরেন আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে একটি শোক র‌্যালি স্মরণসভাস্থল থেকে শুরু করে কাদিরগঞ্জ মোড় হয়ে নগর ভবনের সামনে দিয়ে সভাস্থলে এসে শেষ হয়।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কি এর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলা সভাপতি বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সহ-সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রঘুনাথ এক্কা, স্বেচ্ছাসেবক সম্পাদক হেমন্ত পাহান, কেন্দ্রীয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু পাহান, বগুড়া জেলা সভাপতি সন্তোষ সিং বাবু, কেন্দ্রীয় সদস্য ও নাটোর জেলা সাধারণ সম্পাদক প্রতাব সিং, কেন্দ্রীয় সদস্য অজিত কুমার মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়, বগুড়া জেলা সাধারণ সম্পাদক সাগর সিং, নাটোর জেলা সাবেক সভাপতি সৃজল পাহান প্রমূখ।


স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, সমাজ সেবক ওয়ালিউর রহমান বাবু।

বক্তরা বলেন, বাংলাদেশের আদিবাসীদের অধিকার আদায়ে লড়াই সংগ্রামের সংগঠক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেন ভূমিকা গুরুত্বপূর্ণ। আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসী জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, আদিবাসী শিশু জন্য মাতৃভাষা শিক্ষা দান সহ সারাদেশে আদিবাসী সকল প্রকার নির্যাতন, হত্যা, লুটপাট শোষণ বঞ্চনার প্রতিবাদ করেছেন এবং প্রতিটি মানুষের অধিকার আদায়ের জন্য মৃত্যুর আগ পর্যন্ত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বক্তরা আরো বলেন, সরকারি চাকুরিতে আদিবাসীদের ৫% কোটা পুনর্বহাল এবং উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা বাস্তবায়ন করতে হবে। গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচার চাই। সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবর দখল, মিথ্যা মামলা, লুটপাট, পুলিশী হয়রানি, আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভূমি অফিসের ঘুষ-দূর্নীতি বন্ধ করতে হবে।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ সরেন ১৩ জানুয়ারি ২০২৪ দিবাগত রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। প্রয়াত রবীন্দ্রনাথ সরেন কয়েক মেয়াদে জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক এবং সভপতির দায়িত্ব পালন করেছেন।